প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
গবেষণা অনুযায়ী, ২০১৩–২০২২ সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৮ লাখ কোটি টাকার সমপরিমাণ সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। অথচ দেশে আজও ২৬ লাখের বেশি মানুষ বেকার।
সরকারের প্রকল্প অনুযায়ী ৩টি রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছিল মাত্র ১৭৪ কোটি টাকা। সেই হিসাবে, পাচার হওয়া অর্থ দিয়ে ১৩ হাজারেরও বেশি পাটকল আধুনিকায়নের সমপরিমাণ বিনিয়োগ করা সম্ভব ছিল। অথচ বাস্তবে বন্ধ হয়ে গেছে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল। অথচ পাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা আর বেকার প্রায় ২৬ লক্ষ মানুষ।
এই অর্থ দিয়ে আধুনিক শিল্পকারখানা, চিনিকল, বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং লাখো মানুষের কর্মসংস্থানের ভিত্তি তৈরি করা যেত। কিন্তু জাতীয় সম্পদ উৎপাদনের বদলে বিদেশে চলে গেলে তার মূল্য দেয় দেশের সাধারণ মানুষ।
বাংলাদেশের প্রয়োজন এমন একটি রাষ্ট্র—যেখানে অর্থপাচারকারী খাজনাখোরীদের সম্পদ বাজেয়াপ্ত হবে, লুটেরাদের জবাবদিহির আওতায় আনা হবে, ব্যাংক ও আর্থিক ব্যবস্থা জনগণের স্বার্থে পরিচালিত হবে এবং দেশের প্রতিটি সম্পদ ব্যয় হবে শিল্পায়ন, কর্মসংস্থান ও জনগণের কল্যাণে।
মন্তব্য করুন