প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

খোকসায় গ্রাম আদালত সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি 
"গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুষ্টিয়া খোকসা উপজেলা সভা কক্ষে স্থানীয় অংশীদারদের সাথে সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা: তাসমিন জাহান,  খোকসা থানা ওসি (তদন্ত) মোশাররফ হোসেন  সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন। 
খোকসা উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক মোশাররফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ইউএনডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়ে) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মন্তব্য করুন