রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ১১:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

রাঙামাটি জেলা পুলিশের ১৫ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্স

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেলা পুলিশের ১৫ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন কোর্সের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। 

শনিবার সকালে  রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমার্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি জেলা পুলিশের ১৫তম ব্যাচের ১ (এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় বলেন, দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের বিভিন্ন দপ্তর হতে এ প্রশিক্ষন কোর্সে পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।

মন্তব্য করুন