ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০৬:০১ পিএম

অনলাইন সংস্করণ

জেলা পুলিশের সংবাদ সম্মেলন

এক মাসে ৫১টি হারানো মোবাইল উদ্ধার

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা পুলিশ এক মাসের মধ্যে ৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান  জেলা পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বলেন, গত ৮ মাসে সড়ক পরিবহন আইনে ৫১৫২টি মামলায় ১ কোটি ৯২ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে । এছাড়াও ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র একমাসে ৫১টি হারানো মোবাইল উদ্ধার করেছে ডিভাইসের মাধ্যমে।

এছাড়াও মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি ৪৮ হাজার ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৮৭১ পিচ ট্যাপেন্টাডল, ২ হাজার ৩৯৯ বোতল ফেন্সিডিল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাজা উদ্ধার করেছে। এসব ঘটনায় পুলিশ ৮৩৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

এসময় পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন