প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হিরা ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার ঠাকুরগাঁও সদরের ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত কাকডোব-ডিপপাড়া গ্রামস্থ জনৈক দুলাল এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হিরা ইসলাম (৩৩), মাদারগঞ্জ ফকিরপাড়া গ্রামের মোঃ বিক্রম আলীর ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
স্থানীযরা জানায়, হিরা সদর উপজেলার মাদারগঞ্জ -শিবগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।
মন্তব্য করুন