প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৪:২৩ এ এম
অনলাইন সংস্করণ
নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় ফুটবল আসর লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে অত্র টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহমেদ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন নবীনগরের শিবপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কসবা উপজেলার অংকুরি ফুটবল একাদশ।
লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহম্মদের প্রধান পৃষ্ঠপোষকতায় এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিলো ব্যাপক জমজমাট। যার ফলে উদ্বোধনী খেলাটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও ছিলো বাড়তি উন্মাদনা।
অত্র টুর্নামেন্টের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতিকুর রহমানের তত্তাবধায়নে উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক তত্তাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, এইচ এম আল আমিন আহমেদ ও মোঃ শাহ আলম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, মোশারফ হোসেন ও মোঃ জীবন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবিনা ইয়াছমিন পুতুল, ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল মাসুম, ব্যাংক কর্মকর্তা শেখ সামছোদ্দোহা, অধ্যাপক মাহাবুবুল আলম, ইউপি সদস্য আবু নছর ও ইমদাদুল হক ইদন সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি বড় ফুটবল আসরের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদসহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আগামীতে আরো বড় পরিসরে অত্র টুর্নামেন্টটিকে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহবান জানান।
তীব্র তাপদাহের মধ্যেও খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই পুরো মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এস এ বিল্পব ও এডভোকেট সফিকুল ইসলাম আকাশ। খেলায় রেফারির দায়িত্ব পালন কউরেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফাফি আরিফুল হক মজুমদার। উদ্বোধনী খেলায় নবীনগরের শিবপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে কসবা উপজেলা অংকুরি ফুটবল একাদশ জয় লাভ করেন।
মন্তব্য করুন