ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০৬:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাওয়ে দুই উপজেলায় যারা বিজয়ী হলেন

ছবি: রূপালী বাংলাদেশ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনন ২য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও সদরে মোশারুল  ইসলাম সরকার এবং রানীশংকৈল উপজেলায় আহম্মদ হোসেন বিপ্লব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪ টা নাগাদ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঠাকুরগাও সদর উপজেলায় মোশারুল ইসলাম সরকার (মোটর সাইকেল) ১লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. অরুনাংসু দত্ত টিটো (আনারস) পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট। মঙ্গলবার রাতে সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এই ঘোষনা দেন।


এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রশিদ (টিউবওয়েল) ১লক্ষ ৫ হাজার ৫০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা (উড়োজাহাজ) পেয়েছেন ৭৩ হাজার ১৮৭ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাশহুরা বেগম হুরা (কলস) ১ লক্ষ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিয়া আগরওয়ালা (ফুটবল) পেয়েছেন ১লক্ষ ৩ হাজার ২৩৮ ভোট।

অপরদিকে জেলার রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আহমেদ হোসেন বিপ্লব (ঘোড়া) ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সইদুল হক (আনারস) ভোট পেয়েছেন ৩৪ হাজার ১শত ৮০ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) সোহেল রানা ৩৩হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব)  পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে  সারমিন আক্তার (হাস) ৩২ হাজার ৭শত ৪৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন (ফুটবল) পেয়েছেন ২৯ হাজার ১ শত ৭৫ ভোট।

মন্তব্য করুন